৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১০:২১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে পিটার হাস
সব দলের অংশগ্রহন ও সংঘাতহীন নির্বাচন গুরুত্বপূর্ন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৮-০৯-২০২২
সব দলের অংশগ্রহন ও সংঘাতহীন নির্বাচন গুরুত্বপূর্ন


বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মুখ খুললেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন, সহিংস রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার স্থানীয় একম হোটেলে আয়োজিত আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত মধ্যাহ্ন ভোজসভায় পিটার হাস এসব কথা বলেন।


‘ইউএস-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক: ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণই চাবিকাঠি’ শীর্ষক আলোচনা সভায় মূল বক্তব্য দিয়েছেন তিনি। এতে তিনি বলেন, বাংলাদেশের জনগণের সমৃদ্ধির রাজনৈতিক সংঘাতহীন নির্বাচন গুরুত্বপূর্ণ। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, এমন আশা করে যুক্তরাষ্ট্র। 

পিটার হাস তার আগের বক্তব্যের পুনুরুল্লেখ করে বলেন, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে  একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ দেখতে যুক্তরাষ্ট্রের আগ্রহ। তিনি উল্লেখ করেন দুই দেশের সম্পর্কের কথা। এ সময় তিনি জানান, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক বিরাজমান। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে। 

পিটার হাস বলেন, এ দেশে জলবায়ু পরিবর্তনের অভিঘাত পড়ছে। বেসরকারি খাত জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পৃক্ত হচ্ছে। বাংলাদেশের চার কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। মার্কিন বিনিয়োগ সম্পর্কে পিটার হাস বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় যুক্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগ করতে আগ্রহী। তাই এখানে পূর্ণকালীন একজন কমার্শিয়াল অ্যাটাশে নিয়োগ দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও মানবিক কারণে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। এখন তাদের নিরাপদে দেশে ফিরে যাওয়া নিয়ে কাজ চলছে। যুক্তরাষ্ট্র এই রোহিঙ্গা জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে সহযোগিতা করছে।


শেয়ার করুন