২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০২:০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


ঢালিউড-শো ১৬ অক্টোবর
আসছেন বলিউড তারকা নার্গিস ফাকরি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২২
আসছেন বলিউড তারকা নার্গিস ফাকরি তাহসান ও নার্গিস ফাকরি


প্রবাসে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড হচ্ছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। গত ২০ বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজক শো-টাইম মিউজিক। শো-টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম জানিয়েছেন ২০তম আসর হবে বিনোদন জগতে এক নতুন বিস্ফোরণ। এই সময় ঢাকা শহর ফাঁকা করে নিউইয়র্ক চলে আসবেন ঢালিউডের অধিকাংশ জনপ্রিয় সুপার স্টার। এবারের ঢালিউড অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে জ্যামাইকার আমাজুরা হলের সুবিশাল অডিটোরিয়ামে। আলমগীর খান আলম এক প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশ এবং বহির্বিশ্ব মিলিয়ে আনুমানিক ৩০ জন তারকা ২০তম ঢালিউডে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ঢাকা থেকে আসা তারকাদের ভেতর থাকবেন চলচিত্রের নায়ক সাকিব খান, নায়িকা পূজা চেরি, নায়ক ইমন, টিভি অভিনেত্রী মেহেজাবিন, তাশনিয়া ফারিন, তানজিন তিশা, অভিনেতা চঞ্চল চৌধুরী, শিল্পী শাহনাজ খুশী সংগীতজগত থেকে আসবেন তাহসান, মীম, দিনাজ জাহান মুন্নি, রিজিয়া পারভীন এবং ইন্ডিয়ান আইডিয়ালখ্যাত খুদাবক্স। পাশাপাশি ঢালিউড এবং বলিউডের অনেক খ্যাতনামা নৃত্যশিল্পী এবং মডেল অংশ নেবেন বলেও জানা গেছে। ঢালিউড অ্যাওয়ার্ডসের ২০তম টাইটেল স্পন্সর উৎসব ডটকম, গোল্ডেন এজ হোম কেয়ার ও এনাকোন লিজন। ইতিমধ্যেই ঢালিউড অ্যাওয়ার্ডের টিকেট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, ব্রুকলিন, জ্যামাইকাসহ অন্যান্য স্থানে টিকেটে পাওয়া যাচ্ছে। এ ছাড়াও টিকেট পাওয়া যাচ্ছে অন লাইনে। আবার শো’র দিনও টিকেট পাওয়া যাবে অডিটোরিয়াম কাউন্টারে। আলমগীর খান আলম জানান, ইতিমধ্যে ২-৩ জন শিল্পী এসেছে পৌঁছেছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে সবাই এসে পৌঁছে যাবেন।

শেয়ার করুন