২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০৩:৩০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


আয়ারল্যান্ডকে পাত্তাই দিলো না শ্রীলংকা
সালেক সুফী, অস্ট্রেলিয়া থেকে
  • আপডেট করা হয়েছে : ২৩-১০-২০২২
আয়ারল্যান্ডকে পাত্তাই দিলো না শ্রীলংকা আইরিশদের বিপক্ষে সহজ জয় নিয়ে হাসি মুখে ফিরছে লঙ্কান ক্রিকেটার/ছবি সংগৃহীত


শ্রীলংকা: ১৩১/১ ,১৫ ওভার ( কুশল মেন্ডিস ৬৮* , চারিথ আসালংকা ৩১* , ধনঞ্জয়া ডি সিলভা ৩১) 

আয়ারল্যান্ড: ১২৮/৮ ( হ্যারি টেকটর ৪৫,পল স্টার্লিং ৩৪, মহেশ থাকসেনা ২/১৯, ওয়ানিন্দু হাসারাঙ্গা ২/২৫) 

ফল: শ্রীলংকা ৯ উইকেটে জয়ী।

গ্রুপ অফ ডেথে কোয়ালিফাই করে আসা শ্রীলংকা আজ আয়ারল্যান্ডকে পাত্তাই দিলো না। ৯ উইকেটের বিশাল ব্যাবধানে পরাজিত করে জানান দিলো এশিয়া কাপে শিরোপা জয় কোনো অঘটন ছিল না। গ্রুপ পর্যায়ে নামিবিয়ার কাছে হেরে যাওয়াটাই ছিল দুর্ঘটনা। মনে হচ্ছে শ্রীলংকা মোমেন্টাম খুঁজে পেয়েছে। গ্রুপের বড় দল গুলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডকেও বেগ পেতে হবে ওদের স্পিনারদের মোকাবিলা করতে। 

আজ তাসমানিয়া রাজ্যের হোবার্টে মেঘে ঢাকা মাঠে টসে জিতে প্রথম ব্যাটিং করে প্রথম ১০ ওভারেই ৬০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে। শ্রীলংকার তুখোড় স্পিন বোলিংয়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা স্বস্তিতে খেলার সুযোগ পায়নি। থাকসিনা ,হাসারাঙ্গাকে আক্রমণ করার মতো কৌশল আর দক্ষতা ছিল না ওদের। আর তাই দলের স্কোর ছিল মামুলি ১২৮/৮।  টেকটর ৪৫ ও পল ষ্ট্রার্লিং করেছিলেন ৩৪। ম্যাচে আইরিশদের বিপক্ষে যেভাবে উইকেটের পেস আর বাউন্সের সাথে সামঞ্জস্য রেখে শ্রীলংকান স্পিনার্সরা বোলিং করেছে ওদের মোকাবিলা করতে বেগ দিতে হবে বড় দলগুলোর।

কাল যেভাবে আফগানিস্তান ইংল্যান্ড দলকে প্রতিটি রানের জন্য সংগ্রাম করেছিল আজ কিন্তু তার ছিটেফোঁটাও করতে পারে নি আয়ারল্যান্ড। কুশল মেন্ডিস ( ৪৩ বলে ৫ চার আর ৩ ছয়ে অপরাজিত ৬৮) আর আসালংকা ( ২২ বলে অপরাজিত ৩১ রান) বাধা বিঘ্নহীন খেলে ৫ ওভার বাকি রেখেই ৯ উইকেটে জয় নিশ্চিত করে. বলা যায় পাত্তাই পেলো না আইসিসি পূর্ণ সদস্য দেশ আয়ারল্যান্ড। 


শেয়ার করুন