০৮ জুন ২০২৬, সোমবার, ০৮:৩৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


চবি অ্যালামনাইয়ের ইফতার ও দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৩-২০২৫
চবি অ্যালামনাইয়ের ইফতার ও দোয়া মাহফিল চবি অ্যালামনাইয়ের ইফতারে মঞ্চে অতিথিবৃন্দ


জ্যাকসন হাইটস সানাই রেস্টুরেন্টে গত ৭ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রফেসর সোলাইমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রফেসর ড. শওকত আলী, সাবেক সভাপতি শামসুল ইসলাম মজনু, সাবেক সভাপতি ড. মোহাম্মদ কাসেম, সাবেক সভাপতি এমলাক হোসেন ফয়সল, সিনিয়র অ্যালামনাই এনামুল হায়দার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তোফায়েল আহমদ, সিনিয়র অ্যালামনাই অ্যাডভোকেট খায়রুল বাশার, সিনিয়র সহ-সভাপতি আশিক মাহামুদ, সহ-সভাপতি বদরুল হক আজাদ, শাখাওয়াত হোসেন স্বপন, নুরুল মোস্তফা রইসী, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব সেক্রেটারি মোমিন মজুমদার, সিনিয়র সাংবাদিক কাজী শামসুল হক, ইঞ্জিনিয়ার আহসান মুন, শরিফুল ইসলাম পিন্টু, কাউসার সরদার, নুরুল আমিন, কমিউনিটি লিডার ও প্রবাসী বরিশাল বিভাগীয় কল‍্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন নাসির, তারিক চৌধুরী দিপু, মোহাম্মদ সোহেল রানা, ফয়সাল আহমেদ। এছাড়া ও স্থানীয় সাংবাদিক এবং অসংখ্য অতিথি উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সমগ্র মানব জাতির কল‍্যাণে ও পবিত্র মাহে রমজানের বরকত যাতে সবার নসিব হয় এজন‍্য্য দোয়া করা হয়। আগামী ১৩ জুলাই বেলমন্ট লেক স্টেট পার্ক এ সংগঠনের বার্ষিক বনভোজন ২০২৫-এ সব অ্যালামনাই এবং অতিথিদের উপস্থিত থাকার ও আহ্বান জানানো হয়।

শেয়ার করুন