১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৩:০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


ইংলিশ ফরোয়ার্ড সাকার দুই গোল
ইংল্যান্ড ও হল্যান্ডের জয়
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২২
ইংল্যান্ড ও হল্যান্ডের জয় দুই গোল করা সাকাকে নিয়ে উচ্ছাস/ছবি সংগৃহীত


কাতার ফুটবল  বিশ্বকাপের দ্বিতীয় দিনে দুটি ম্যাচ দুই ধারায় হয়েছে। প্রথম ম্যাচে ইংল্যান্ড গোলবন্যায় ভাসিয়েছে ইরানকে। ৬-২ গোলে জিতেছে তারা এশিয়ার এ দলটির বিপক্ষে। দিনের অপর ম্যাচে হল্যান্ড কষ্টার্জিত জয় তুলেছে সেনেগালের বিপক্ষে। জয়লাভ করে তারা দুই গোলে। 

প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে দুটি গোল করেছেন আর্সেনাল ফরোয়ার্ড বুকায়ো সাকা। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের প্রধমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রনটা নিয়ে নেয় ইংলিশরা। খেলার প্রধমার্ধেই তিন গোল করে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে আরো তিন গোল। অবশ্য ইরানও দুটি শোধ দিয়েছে।

তবে হল্যান্ড সেনেগাল ম্যাচ ছিল উত্তেজনায় ভরা। গোলই হচ্ছিলনা। এক সময় মনে হচ্ছিল ম্যাচটি হয়তো ড্র’য়ের দিকেই যাচ্ছে। শেষ পর্যন্ত পরপর দুই গোল করে বিজয় নিশ্চিত করে ডাচরা শেষ মুহুর্তে। প্রথম গোলটি করেন কোডি হাকপো। এবং শেষ গোল করেন শেষ মুহুর্তে অর্থাৎ খেলার এক্সট্রা মিনিটে ডেছি ক্লাসেন।  



শেয়ার করুন