২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৭:১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশের অনুমতি
বিকেল থেকেই লোকারণ্য গোলাপবাগ মাঠ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৯-১২-২০২২
বিকেল থেকেই লোকারণ্য গোলাপবাগ মাঠ রাতের লোকারণ্য হওয়া গোলাপবাগ মাঠের চিত্র /ছবি সংগৃহীত


বিএনপি ১০ ডিসেম্বর মহাসমাবেশ করার জন্য গোলাপবাগ মাঠের বরাদ্ধ পাওয়ার পর থেকেই লোকজনের উপস্থিতি শুরু হয়ে যায়। বিকেল থেকে রাতঅব্দি সেখানে প্রচুর জনসমাগম ঘটে।  মাঠের বিভিন্ন প্রান্তে বিএনপির কর্মীরা জড়ো হয়ে শ্লোগানের পর শ্লোগান দিতে থাকে। মুলত বাধা বিপত্তি উপেক্ষা করে যারা এ সেমাবেশে উপস্থিত হওয়ার পরিকল্পনা করেছেন, তারা যেন নির্ভয়ে এসে যোগ দেন সে জন্য অভয় দিতেই তাদের উচ্ছাস প্রকাশ। বিএনপির আটক মহাসচিব মির্জা ফখরুল, মির্জা আব্বাস, রুহুল কবীর রিজভী সহ কেন্দ্রীয় নেতৃবৃদ্ধ যারা ইতিমধ্যে আটক হয়ে কারাগারের তাদের অবর্তমানে বাকী যারা রয়েছেন তারা এ সম্মেলনে বক্তব্য দেবেন। ও  বিএনপির নেক্সট কর্মসূচি ঘোষনা দেয়ার কথা। 


গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশের অনুমতি

বিএনপি ১০ ডিসেম্বর তাদের বিভাগীয় সম্মেলনের জন্য গোলাপবাগ মাঠ পেয়েছে। অনেক নাটকীয়তার পর শেষাব্দি গোলাপবাগ মাঠের জন্য ডিএমপির কাছে অনুরোধ জানালে পুলিশ সেটাতে অনুমোদন দেয়। ফলে দীর্ঘদিনের সমাবেশের জন্য স্থান নির্ধারনের বিষয়টি ঝুলে থাকার পর সমাবেশের আগের দিন দুপুরে বিষয়টি নিশ্চিত হলো। 

এর আগে বিএনপি নয়া পল্টন মাঠ সমাবেশের জন্য আবেদন করলে ডিএমপি সোহরাওয়ার্দী উদ্যানের অনুমোদন দেয়। কিন্তু বিএনপি সেখানে সমাবেশ করতে রাজী হয়নি। পরে নয়া পল্টনে গত ৭ ডিসেম্বর ব্যাপক সংঘর্ষের পর সেখানে একজন নিহত ও বেশ কিছু পুলিশ ও বিএনপি নেতাকর্মী আহত হওয়ার পর চলে ব্যাপক ধরপাকড়।


এরই মধ্যে বিএনপি আবারও ভেনু প্রস্তাবনা নিয়ে গেলে সেখানে দুই মাঠ আলোচনায় উঠে আসে। বিএনপি প্রত্যাশা করে কমলাপুর স্টেডিয়াম। আর ডিএমপি জানায় মিরপুর বাঙলা কলেজের মাঠের কথা। বিএনপি সেখানে আপত্তি করলে সর্বশেষ বিএনপি গোলাপবাগ মাঠের আবেদন করলে সেটাতে অনুমোদন মেলে। 


শেয়ার করুন