১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৫১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০১-২০২৩
ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল


বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অপারেশন্স অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ তার প্রথম সরকারি সফরে আজ শনিবার ঢাকায় আসছেন। শুক্রবার বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দেয়। 

এতে বলা হয় অ্যাক্সেল তার ৩ দিনের সফরে ২২ জানুয়ারি বাংলাদেশ-বিশ্বব্যাংক গ্রুপের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি এবং বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন উদযাপন করতে তিনি ঢাকায় একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে। এ ব্যাপারে অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বলেন,‘মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে নাটকীয়ভাবে দারিদ্য কমাতে কী করা যেতে পারে তা বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে।’ 

এ সময় তিনি আরো বলেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে তার পঞ্চাল বছরের অংশদারিত্ব এবং দেশটির উল্লেখযোগ্য উন্নয়ন যাত্রার অংশ হিসেবে গর্বিত। আমি আমার সফরের জন্য এবং এ সাফল্যগুলো সরাসরি দেখার অপেক্ষা আছি।’ 

এ সফরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে সাক্ষাত করবেন এবং বিশ্বব্যাংক-সমর্থিত প্রকল্পগুলো পরিদর্শন করবেন।


তার সঙ্গে থাকবেন দক্ষিণ এশিয়ার বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। 


শেয়ার করুন