৬ অগাস্ট ২০২৬, বুধবার, ১০:০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


২৫ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ করবে এলডিপি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২৩
২৫ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ করবে এলডিপি


চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ২৫ জানুয়ারি দুপুর ২.৩০ মিনিটে রাজধানীর পূর্বপান্থপথস্থ এফডিসি সংলগ্ন এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি। এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সোমবার এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বিকালে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম সদস্যদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদ। সমাবেশটি সফল করার জন্য ঢাকা মহানগর এলডিপিসহ দলের প্রত্যেকটি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশ দেন তিনি।


বৈঠকে এলডিপি প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম, ডক্টর নিয়ামুল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এ্যাড.এসএম মোর্শেদ, অধ্যক্ষ কে কিউ স্যাকলায়েন প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন