২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০১:৫৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


গুলিস্তান এলাকায় এক বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জন নিহত
বাংলাদেশে আবারও বিস্ফোরন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৩-২০২৩
বাংলাদেশে আবারও বিস্ফোরন


বাংলাদেশের রাজধানী ঢাকায় গুলিস্তান এলাকার কাছে সিদ্দিক বাজারে একটি বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮ জনে দাড়িয়েছে। একই সঙ্গে বহু আহত হয়েছের। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে ঢাকার নর্থ সাউথ রোডের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিবিসি ও স্থানীয় সংবাদ মাধ্যম ওই খবর দিয়েছে।  

বিবিসি তার অনলাইন খবরে জানায় ওই এলাকার বাদশা ট্রেডিং সেন্টার নামের একটি ভবনে বিস্ফোরণের পর ধংসস্তুপ আশেপাশের এলাকায় আঘাত করে। বিস্ফোরণে সড়কের ওপরে থাকা একটি বাসে একপাশে আঘাত করলে জানালার সব কাঁচ ভেঙ্গে গেছে এবং যাত্রীদের অনেকে আহত হয়েছে। এছাড়া ভবনটির সামনে থাকা বেশ কয়েকটি ভ্যান ও রিকশাচালক, পথচারী আহত হয়েছে।

জানা গেছে এই ভবন ও আশেপাশের এলাকায় বেশিরভাগই স্যানিটারি দোকান । বিস্ফোরণের সময় রাস্তার থাকা একটি যাত্রীবাহি বাসের একাংশের কাঁচের জানালা উড়ে গেছে। এছাড়া রাস্তার পাশে বেশ কিছু ভ্যান অপেক্ষা করছিল। বিস্ফোরণের ফলে অনেক ভ্যান চালকও আহত হয়েছে জানাচ্ছেন শাহনেওয়াজ রকি।

আহতদের একটি ছোট ট্রাকে করে হাসাপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। 

এই বিস্ফোরণের পর সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। যে ভবনটিতে বিস্ফোরণ হয়েছে সেখানে একটি টাইলস ও স্যানিটারি দোকান ছিল। এছাড়া আশেপাশে আরো বেশ কিছু টাইলস ও স্যানেটারি দোকান রয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের টিম সেখানে গিয়ে একজনের মৃত দেহ আর বহু আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হচ্ছে। 

কিন্তু কেন কীভাবে বিস্ফোরণ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বিবিসি আরো জানায়, গত রবিবার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় এরকম একটি বিস্ফোরণে তিনজন নিহত আর অন্তত ১৪ জন আহত হয়েছিল। শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন কারখানায় বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছিল। 


শেয়ার করুন