১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


যুক্তরাষ্ট্র শ্রমিকদলের দ্বিবার্ষিক সম্মেলন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৩-২০২৩
যুক্তরাষ্ট্র শ্রমিকদলের দ্বিবার্ষিক সম্মেলন যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সভায় বক্তব্য রাখছেন জাহাঙ্গীর এম আলম


যুক্তরাষ্ট্র শ্রমিকদলের দ্বিবার্ষিক সম্মেলন, স্বাধীনতা দিবস এবং ইফতার মাহফিল গত ২৫ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মাম’স পার্টি হলে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর এম আলমের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সাধারণ সম্পাদক আনোয়ারুর ইসলাম শাহীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, নিউইয়র্ক স্টেট শ্রমিকদলের সাধারণ সম্পাদক হান্নান সিকদার, স্টেট শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবীর।

বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম দুলাল বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে। দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে নব্য স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হবে।

মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, আমাদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের টার্গেট হচ্ছে শেখ হাসিনার পতন এবং খালেদা জিয়ার মুক্তি।

ফিরোজ আহমেদ বলেন, বর্তমানে দেশ এবং আমাদের দলের ক্রান্তিকাল চলছে। এই সময় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জালেম শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে হবে।

গোলাম ফারুক শাহীন বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। সেই লক্ষ্যে আমাদের আন্দোলন করতে হবে।

অলিউল্যাহ আতিকুর রহমান বলেন, আমি সম্প্রতি বাংলাদেশ ভ্রমণ করেছি। সেখানে আমি দেখেছি কীভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-মামলা এবং নির্যাতন করা হচ্ছে।

সাঈদুর রহমান সাইদ বলেন, আমাদের প্রধান কাজ হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনে আন্দোলন।

জাহাঙ্গীর এম আলম অনুষ্ঠান সফল এবং সার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যতদিন শেখ হাসিনা সরকারের পতন না হবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ।

শেয়ার করুন