০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৫:০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


বাংলাদেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২৩
বাংলাদেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর


শাওয়ালের চাদ  দেখা সাপেক্ষে বাংলাদেশে আজ (শনিবার) উদযাপিত হচ্ছে মুসলমানদের সর্ববৃহৎ উৎসব ঈদুল ফিতর। মুলত সৌদি আরবে আগের দিন ঈদ উদযাপনের সুবাদে বাংলাদেশে ঠিক পরের দিন শনিবার ঈদ উদযাপনের বিষয়টি কর্নফার্ম হয়েছিল। তবুও ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটি কর্তৃক বাংলাদেশের আকাশে চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার রাতেই বিষয়টি নিশ্চিত হয়। 

ইসলামিক ফাউন্ডেশনের ঘোষনার পর থেকেই ঈদের খুশী ছড়িয়ে পরে দেশের মুসলমানদের মাঝে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ ঈদুল ফিতরের খুশীতে মেতে উঠবে মুসলমানরা। দিনটি উদযাপনে নানা কর্মসূচী নেয়া হয়েছে। মুসলমানরা একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।


দীর্ঘদিন পর এবার রাজধানী ঢাকা থেকে গ্রাম ও মফস্বল অভিমুখী মানুষ নিরাপদভাবে ও নির্বিঘ্নে যাত্রা করে গন্তব্যে পৌছাতে পেরেছেন। তবে শবে কদরের ছুটি থেকেই ঈদের ছুটি শুরু হওয়ায় সময় নিয়ে মানুষ ঈদ উদযাপনে গন্তব্যে যেতে পেরেছেন।  এ উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বার্তায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। 


শেয়ার করুন