৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৪:৫৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


আইআরআইয়ের জরিপ
বেশির ভাগ মানুষ ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২৫
বেশির ভাগ মানুষ ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস


বাংলাদেশের বেশির ভাগ মানুষ ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট। তবুও তারা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চান। গণতান্ত্রিক উত্তরণের ওই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কি ভাবছে? তা নিয়ে একটি জরিপ করেছে মার্কিন পর্যবেক্ষক সংস্থা আইআরআই। ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পরিচালিত ওই জরিপে অংশ নেওয়া বাংলাদেশের দুই-তৃতীয়াংশেরও বেশি (৬৯ শতাংশ) উত্তরদাতা মনে করনে। অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ভালো কাজ করছেন। ওই জরিপে অংশ নেওয়া সত্তর শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের প্রশংসা করেছেন। তারা খোলাসা করেই বলেছেন- দেশের বেশির ভাগ মানুষ ড. ইউনূসের নেতৃত্বে অগ্রগতি দেখতে পাচ্ছেন। জরিপের বরাতে আইআরআইয়ের এশিয়া-প্যাসিফিকের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও বলেন, ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্র্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের আস্থা অপরিবর্তিত রয়েছে। এ দেশের মানুষ একটি জবাবদিহিমূলক সরকার এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কার দেখতে চায়। জরিপে সেই আকাঙ্খার প্রতিফলন রয়েছে। বাংলাদেশে একটি নির্বাচন অত্যাসন্ন। জরিপে অংশ নেয়া ৮০ শতাংশ মানুষ আশাবাদী যে, আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু হবে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ কর্তৃক পরিচালিত ওই জরিপের সামগ্রিক মূল্যায়ন হচ্ছে, বাংলাদেশিরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের কর্মক্ষমতাকে এখনো অপ্রতিরোধ্যভাবে সমর্থন করে চলেছেন। ওই জরিপকে আইআরআই তাদের প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশনের রিপোর্ট বলে উল্লেখ করেছেন। প্রতিষ্ঠানটি এটি নিশ্চিত করেছে, সীমিত পরিসরে হলেও আগামী ফেব্রুয়ারিতে প্রস্তাবিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ করবে আইআরআই।

শেয়ার করুন