২৮ জুন ২০২৬, রবিবার, ০৫:৩০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


কমিউনিটি এডুকেশন কাউন্সিল নির্বাচনে বিজয়ী মামুন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২৩
কমিউনিটি এডুকেশন কাউন্সিল নির্বাচনে বিজয়ী মামুন মামুন-উর রশীদ


নিউইয়র্ক সিটি এডুকেশন কাউন্সিলে স্কুল ডিস্ট্রিক্ট-১৫ (ব্রুকলিন) থেকে ‘কমিউনিটি এডুকেশন কাউন্সিল’ নির্বাচনে জয়ী হলেন বাংলাদেশি আমেরিকান মামুন-উর রশীদ। এই ডিস্ট্রিক্টের অধীনে পার্কস্লোপ, সানসেট পার্ক, চার্চ-ম্যাকডোনাল্ড তথা, কেনসিংটন এবং ডাউন টাউন ব্রুকলীন এলাকায় প্রি-কে থেকে মিডল লেভেলের ৪৮টি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার। এসব শিক্ষার্থীর অভিভাবকেরাই ভোট দেন ২১ এপ্রিল থেকে ৯ মের মধ্যে। 

ব্রুকলিনে ‘লিটল বাংলাদেশ’ এলাকায় অবস্থিত টিডিএস ইন্স্যুরেন্স কোম্পানীর পরিচালক মামুন প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতি বিকাশেও নিরন্তর সহযোগী হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভে সক্ষম হয়েছেন। বহুজাতিক সমাজের নিরঙ্কুশ সমর্থনে বিজয়ী মামুন বললেন, পাবলিক স্কুলের শিক্ষার্থীদের যেসব সমস্যা রয়েছে বিশেষ করে শ্রেণিকক্ষের পরিবেশ সুরক্ষা, অভিভাবকের ভাষায় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়ের ব্যবস্থা, স্কুলের শিক্ষার মান বৃদ্ধির পরামর্শ দিয়ে থাকে এডুকেশন কাউন্সিলম্যানরা। আমি শুধু বাঙালি কমিউনিটি নয়, অন্য সকল পিছিয়ে পড়া কম্যুনিটির সমস্যা সমাধানেও স্কুল ডিস্ট্রিক্ট তথা সিটি প্রশাসনের সঙ্গে লিয়াজোঁ হিসেবে অবস্থান নেব। কারণ, এই দায়িত্বটি হচ্ছে অভিবাসী সমাজের আমেরিকান স্বপ্ন পূরণের পথে মৌলিক একটি অবলম্বন। সন্তানেরা স্বাস্থ্যসম্মত পরিবেশে সুশিক্ষা লাভে সক্ষম হলেই অভিভাবকেরা খুশি হবেন। আমি সে দায়িত্বটি নিষ্ঠার সঙ্গে পালনে চেষ্টা করে যাবো।

শেয়ার করুন