০৩ জুন ২০২৬, বুধবার, ০৮:৩০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের নিউ জার্সির আইস ডিটেনশন সেন্টারে অমানবিক আচরণের অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী


লস অ্যাঞ্জেলসে শ্যুটিংয়ের সময় আহত শাহরুখ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৭-২০২৩
লস অ্যাঞ্জেলসে শ্যুটিংয়ের সময় আহত শাহরুখ শাহরুখ খান


যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে একটি সিনেমার শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। শ্যুটিং-এ তিনি নাকে চোট পেয়েছেন বলে জানা গেছে। সর্বশেষ ‘পাঠান’ সিনেমা দিয়ে ঝড় তুলেছিলেন এই অভিনেতা। এখন তিনি ব্যস্ত তার পরবর্তী সিনেমার কাজ নিয়ে। আর সেখানেই শ্যুটিং সেটে ছোট একটি দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আঘাতের কারণে শাহরুখের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এর পর যদিও তিনি ভারতে ফিরে আসেন। আপাতত সুস্থ কিং খান। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, চোট খুব একটা গুরুতর ছিল না। একটি ছোট সার্জারির পর আপাতত সুস্থ শাহরুখ।

এ বিষয়ে যদিও শাহরুখ বা তার টিম এখনও কোনও মন্তব্য করেননি। তবে এই খবর শুনে তার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় এরইমধ্যে শত শত উদ্বিগ্ন ভক্তের পোস্ট দেখা যাচ্ছে।

উল্লেখ্য, কয়েক মাস আগেই ‘পাঠান’-এর হাত ধরে বক্স অফিসে রেকর্ড গড়েছেন শাহরুখ। আপাতত তার ঝুলিতে আছে দু’টি বড় বাজেটের সিনেমা। জানা গেছে এগুলোর নাম, ‘ডানকি’ এবং ‘জওয়ান’। সামনে নিজের মেয়ের সঙ্গেও পর্দায় দেখা যেতে পারে শাহরুখকে। শোনা যাচ্ছে, সুজয় ঘোষ পরিচালিত একটি অ্যাকশন থ্রিলারে কাজ করতে পারেন শাহরুখ-সুহানা।

শেয়ার করুন