১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৬:৩৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


ইংল্যান্ডের পর পাকিস্তানকেও হারাল আফগানিস্তান
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-১০-২০২৩
ইংল্যান্ডের পর পাকিস্তানকেও হারাল আফগানিস্তান পাকিস্তানকে হারানোর পর হাসমতুল্লাহ শহিদীর এমন অভিব্যাক্তি/ছবি সংগৃহীত


বিশ্বকাপে অসাধারন নৈপুন্য আফগানিস্তানের। পরপর দুই ম্যাচে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। চেন্নাইয়ে অনুষ্টিত আজ (সোমবার) এর ম্যাচে পাকিস্তানকে হারাতে তেমন বেগ পেতে হয়নি। প্রায় তিনশ রান চেজ করে আট উইকেটের বড় ব্যবধানে জিতেছে ইংলিশ তারকা ট্রটের দল আফগানিস্তান।


প্রথম ব্যাটিং করে পাকিস্তান দল খুড়িয়ে খুড়িয়ে এগুলেও শেষ পর্যন্ত ২৮২/৭ রান সংগ্রহ করেছিল তারা। এরমধ্যে ওপেনার শফিক ৫৮, বাবর আজম ৭৪ রান করার পর সাদাব খান ও ইফতেখারের শেষ মুহুর্তে করা ৪০ করে রান উল্লেখযোগ্য। আফগান স্পিনার নুর আহমেদ নেন তিন উইকেট।


এরপর ব্যাটিংয়ে নেমে দুই আফগান ওপেনার রহমতুল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জারদান মিলে ১৩০ রানের পার্টনারশীপ খেলে দলকে এগিয়ে রাখেন। পরবর্তিতে রহমত শাহ ও হাসমতুল্লাহ মিলে অপরাজিত থেকে দলকে উপহার দেন স্বরনীয় এক জয় এক ওভার হাতে রেখেই। ইব্রাহীম জারদান ৮৭, রহমত শাহ অপরাজিত ৭৭, এবং গুরবাজ করেছিলেন ৬৫ রান। হাসমতুল্লাহ করেন ৪৮ (অপ.) রান। শাহীন শাহ ও হাছান আলী নেন একটি করে উইকেট। এই পরাজয়ের পাকিস্তানের সেমিতে ওঠার লড়াই কঠিন হয়ে গেল।   


শেয়ার করুন