৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৫:০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি
জয়েন্ট স্টেটমেন্টে যুক্তরাষ্ট্র সহ ৭ দেশের আহ্বান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-১০-২০২৩
জয়েন্ট স্টেটমেন্টে যুক্তরাষ্ট্র সহ ৭ দেশের আহ্বান


২৮ অক্টোবর শনিবার বিএনপির রাজনৈতিক মহাসমাবেশ পন্ড হয়ে যাওয়া নিয়ে সৃষ্ট ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, বৃটেন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে সরকার। এ বিষয়ে যৌথ একটি বিবৃতি দিয়েছে এ দেশগুলোর কূটনৈতিক মিশন। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক একাউন্টে আজ সোমবার ‘জয়েন্ট স্টেটমেন্ট ফ্রম ডিপ্লোম্যাটিক মিশনস’ শীর্ষক ওই বিবৃতিতে আরও বলা হয়-


‘সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা। বিবৃতিতে আরও বলা হয়, সব অংশীদারের প্রতি আমরা সহিংসতা থেকে বিরত থাকতে ও সংযম প্রদর্শনের আহ্বান জানাই। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।’ 

শেয়ার করুন