১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৯:১৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


বিশ্বকাপ ক্রিকেট ২০২৩
নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২৩
নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত সাত উইকেট নেয়া সামি ভাসছেন আনন্দে/ছবি সংগৃহীত


অপরাজিত থেকে ফাইনালে উঠলো ভারত। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ওই যোগ্যতা অর্জন করে তারা। ইডেন গার্ডেনের এ ম্যাচে প্রথম ব্যাটিং করে ভারত সংগ্রহ করেছিল ৩৯৭ রান। যাতে সেঞ্চুরী ছিল বিরাট কোহলি (১১৭) ও শ্রেয়াস আইয়ারের (১০৫)।


এরপর খেলতে নামা নিউজিল্যান্ডের ইনিংসে আঘাত হানেন টুর্নামেন্টের সবচে সফল বোলার সামি। এ ম্যাচেও নেন তিনি ৭ উইকেট, ৯.৫ ওভার বোলিং করে ৫৭ রানের বিনিময়ে। সামির এ দুর্দান্ত বোলিংয়ের সামনে নিউজিল্যান্ডের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙ্গে যায়। যদিও সেঞ্চুরী করেছিলেন মিচেল ১৩৪। কেন উইলিয়ামসনের সঙ্গে তার করা ৬৯ রানের ইনিংস মুলত ভারতকে দুশ্চিন্তায় ফেলেছিল কিছুক্ষনের জন্য। কিন্তু সেখান থেকে দলকে আবার ম্যাচে ফেরার সেই সামি। নিউজিল্যান্ডের ইনিংস ৩২৭ রানে শেষ হলে ভারত জিতে যায় ৭০ রানের বড় ব্যাবধানে। সামি ম্যান অব দ্যা ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ৩৯৭/৪, ৫০ ওভার (কোহলি ১১৭, আইয়ার ১০৫, সাউদি ৩/১০০)।
নিউজিল্যান্ড : ৩২৭/১০, ৪৮.৫ ওভার (মিচেল ১৩৪, উইলিয়ামসন ৬৯, সামি ৭/৫৭)।
ফল : ভারত ৭০ রানে জয়ী।

শেয়ার করুন