০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০:৩৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


বিএফইউজের নির্বাচনে গাজী -গনি পরিষদ পূর্ন প্যানেলে বিজয়ী
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩০-১২-২০২৩
বিএফইউজের নির্বাচনে গাজী -গনি পরিষদ পূর্ন প্যানেলে বিজয়ী


বিএফইউজের নির্বাচনে গাজী গনি পরিষদ পূর্ন প্যানেলে বিজয়ী হয়েছেন। শুক্রবার অনুষ্টিত ভোটে  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে (একাংশ) এর নির্বাচনে গাজী-গনি পরিষদ সবক’টি পদেই জয় পেয়েছেন এ পরিষদের প্রার্থীরা। এদিন জাতীয় প্রেস ক্লাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে রুহুল আমিন গাজী ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিপক্ষ এম আবদুল্লাহ পেয়েছেন ১৪৭ ভোট। আর মহাসচিব পদে কাদের গনি চৌধুরী নির্বাচিত হয়েছেন ২২৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুল আমিন রোকন পেয়েছেন ১১২ ভোট।

এ ছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম মহসিন, ওবায়দুর রহমান শাহীন ও মুহাম্মদ খায়রুল বাশার, সহকারী মহাসচিব নির্বাচিত হয়েছেন এহতেশামুল হক শাওন, ড. সাদিকুল ইসলাম স্বপন ও বাছির জামাল। কোষাধ্যক্ষ হয়েছেন শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, দফতর সম্পাদক আবু বকর, প্রচার সম্পাদক শাজাহান সাজু।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহীন হাসনাত, মোদাব্বের হোসেন, অপর্ণা রায়, মুহাম্মদ আবু হানিফ, ম. হামিদুল হক মানিক, মীর্জা সেলিম রেজা ও আব্দুর রাজ্জাক বাচ্চু। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন সাংবাদিক কায়কোবাদ মিলন।

শেয়ার করুন