২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ০১:১৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


বর্ষণমুখর দিনে জ্যামাইকায় জমজমাট পিঠা উৎসব
আশরাফুল হাবিব মিহির
  • আপডেট করা হয়েছে : ১৩-০৩-২০২৪
বর্ষণমুখর দিনে জ্যামাইকায় জমজমাট পিঠা উৎসব পিঠা উৎসবে অংশগ্রহণকারীরা


বিরামহীন বৃষ্টির কারণে নিউইয়র্ক শহর যখন প্রায় ঝিমিয়ে পড়ছিল, ঠিক সেই সময় কুইন্সের পার্টি হলে চলছিল জমজমাট ‘ফাগুন ও পিঠা উৎসব’। রকমারি পিঠা পরিবেশনের পাশাপাশি গান-কবিতা ও পিলো পাসিং গেম ছাড়াও ছিল ভিন্ন কিছু আয়োজন। নারী-পুরুষের বাসন্তী পোশাকে পুরো অনুষ্ঠানে অন‍্যরকম আবহ সৃষ্টি করেছিল। 

গত ২ মার্চ শনিবার নিউইয়র্কের কুইন্সের জ‍্যামাইকার স্টার কাবাব পার্টি হলে কমিউনিটি অ্যাকটিভিস্ট রোশনা শাম্স ললির উদ্যোগে উৎসবটি অনুষ্ঠিত হয়। আয়োজনে লেখক-শিল্পী-সাংবাদিকসহ কমিউনিটির ব‍্যক্তিরা উপস্থিত ছিলেন। ২৫ জন নারী ২৫ রকমের পিঠা নিয়ে হাজির হয়েছিলেন, যা আগত সব অতিথিদের মধ্যে পরিবেশন করা হয়। রোশনা শাম্স ললির সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে ২৫ নারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শাল উপহার দেওয়া হয়। উপস্থিত সব নারীকে নিয়ে পিলো পাসিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে-মিসেস সাবিরা, শিখা ও মিন্নি।

দ্বিতীয় পর্বে থাকে সংগীত পরিবেশন ও ছড়া-কবিতা পাঠ। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী হাসান মাহমুদ ও মাসুদ আহমেদ। শিশুশিল্পীর আঁকা ও লেখা ছাড়াও ছড়া-কবিতা পাঠ করেন যথাক্রমে-ছড়াকার সজল আশফাক, শাহীন ইবনে দিলওয়ার, শামস চৌধুরী রুশো, খালেদ সরফুদ্দীন, আদিত্য শাহীন প্রমুখ। বৃষ্টির সঙ্গে মিল রেখে দুপুরের খাবারে ভুনা খিচুড়ি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, দেশীয় ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে আয়োজক রোশনা শাম্স ললি প্রতি বছর এমন আয়োজন করে থাকেন।

শেয়ার করুন