০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০১:৫৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


জেডএ খানের ইন্তেকাল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০৫-২০২৪
জেডএ খানের ইন্তেকাল জেডএ খান/ফাইল ছবি


অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু আহমেদ জহিরুল আমিন খান (জেডএ খান) গুলশানে নিজের বাসায় মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ ‘আল্লাহু আকবর’ জামে মসজিদে প্রথম নামাজে জানাজা, বাদ আসর গুলশান জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাজার পর বনানীর সামরিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

এক এগারোর পট পরিবর্তনে আগে জেডএ খান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এক এগারোর পরে তিনি রাজনীতিতে পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েন।

২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং ১৯৯৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের(বিআইআইএসএস) মহাপরিচালক ছিলেন।

জহিরুল আমিন খানের জন্ম ১৯৪৪ সালের ১১ মে। তিনি ১৯৬৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯৭ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। পরে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।



শেয়ার করুন