১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:৫৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


মহাসড়কে ভয়াবহ দূর্ঘটনায় ২১ জন নিহত প্রসঙ্গ
ওবায়দুল কাদেরের পদত্যাগ করা উচিৎ বলে মনে করে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২১-০৩-২০২৩
ওবায়দুল কাদেরের পদত্যাগ করা উচিৎ বলে মনে করে বিএনপি


সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ করা উচিৎ বলে মনে করে বিএনপি।  গত ১৯ মার্চ ’২৩ তারিখে পদ্মা সেতুর শিবচর প্রান্তে বাসের ফিটনেস সার্টিফিকেট না থাকা সত্বেও এবং বাসটির রুট পারমিট বাতিল হওয়ার পরেও মহাসড়কে যাত্রী পরিবহণ করার ফলে ভয়াবহ দূর্ঘটনা ঘটার ফলে ২১টি প্রাণ ঝড়ে যাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সভায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করা হয়। 


সোমবার রাতে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী স্থায়ী কমিটির সভায় এই অভিমত জানানো হয়। সভায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। সভা মনে করে এই দূর্ঘটনার জন্য সরকারের সড়ক বিভাগ সম্পূর্ণ দায়ী। এই মর্মান্তিক দূর্ঘটনার সকল দায় নিয়ে সেতু মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। সভা শেষে সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,  সভায় ভার্চুয়ালভাবে যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ^র চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।   


শেয়ার করুন