০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৪:৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ঢাকায় ডোনাল্ড লু
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৪-০৫-২০২৪
ঢাকায় ডোনাল্ড লু


দ্বাদশ জাতীয় নির্বাচনের পর এই প্রথম বাংলাদেশে পা রাখলেন ডোনাল্ড লু। পররাষ্ট্রমন্ত্রনালয় সুত্র থেকে জানানো হয়েছে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে তিন দিনের সরকারি সফরে আজ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা পৌঁছেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সরকারি ফেসবুক পেজে বলেছে, ‘ঢাকায় অবস্থানকালে  ডোনাল্ড লু পররাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।’

এর আগে মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছিল, লু’র সফর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং একটি মুক্ত, অবারিত এবং সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থন প্রদর্শন করবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, জলবায়ু সংকট মোকাবেলা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করাসহ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করতে লু সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে সাক্ষাত করবেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ডোনাল্ড লু’র সফরকালে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে।

লু’র আজ রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন