১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:২২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বাংলাদেশ সোসাইটির নির্বাচনে রুহুল-জাহিদ ও সেলিম-আলী প্যানেল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৬-২০২৪
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে রুহুল-জাহিদ ও সেলিম-আলী প্যানেল রুহুল আমিন সিদ্দিকী, জাহিদ মিন্টু, আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলী


প্রবাসের মাদার সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী অক্টোবরে। ইতিমধ্যেই বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটি নির্বাচন কমিশন গঠন করেছে এবং সোসাইটির সদস্য পদ নবায়নের তারিখ ঘোষণা করেছে। বাংলাদেশ সোসাইটির সদস্য পদ গ্রহণের শেষ সময় আগামী ৩০ জুন। বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা ইতিমধ্যেই বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজনপার্ক, ব্রুকলিন এবং ব্রঙ্কসে গিয়ে সদস্য পদ নবায়ন করছেন। সদস্য পদ গ্রহণের পাশাপাশি বাংলাদেশ সোসাইটির নির্বাচনী কার্যক্রমও শুরু হয়েছে। ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীরা ভোটার বানানোর কাজ শুরু করেছে। সম্ভব্য প্রার্থীরা বাংলাদেশি অধ্যুষিত এলাকা এবং নিউইয়র্কের বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। প্রার্থীদের হাতে দেখা যাচ্ছে সদস্য ফরম। যাকে যেখানে পাচ্ছেন সেখানেই তাকে সদস্য বানাচ্ছেন।

অন্যদিকে সদস্য বানানোর পাশাপাশি কারিগরদের তৎপরতাও শুরু হয়েছে। তারা প্যানেল গড়ার কাজে নেমে পড়েছে। বাংলাদেশ সোসাইটির ক্ষেত্রে সাধারণত দেখা যায় যিনি সভাপতি নির্বাচিত হন তিনি দুই টার্ম নির্বাচন করেন কিন্তু এবার ভিন্নতা দেখা যাচ্ছে। বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়াকে দ্বিতীয়বার নির্বাচন করছেন না। তাকে অনুরোধও করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজি হননি। তবে এই ক্ষেত্রে নতুন চমক হচ্ছে বাংলাদেশ সোসাইটির সফল সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী এবার সভাপতি পদে নির্বাচন করছেন। তার প্যানেলে সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ উন্নয়নের কর্মী জাহিদ মিন্টু। এই প্যানেলের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রায় চূড়ান্ত হলেও অন্যান্য পদের প্রার্থীদের নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। ৩০ জুনের আগেই এই প্যানেল চূড়ান্ত হবে বলে জানা গেছে। গত ২ জুন রাতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম সভাপতি পদে নির্বাচনের ঘোষণা আগেই দিয়েছিলেন। তিনি কাজও শুরু করেছেন। তার প্যানেলে সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন বাংলাদেশ সোসাইটির সাবেক সফল কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী। প্যানেল কারিগররাও পুরো প্যানেল গঠনে কর্মকা- শুরু করেছেন। তারা প্রার্থীও শুরু করেছেন। তবে বর্তমানে বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির কেউ কেউ দুটো প্যানেলে থাকবেন। তবে রুহুল-জাহিদ প্যানেলে অধিকাংশ প্রার্থী থাকবেন।

শেয়ার করুন