০৩ জুন ২০২৬, বুধবার, ১১:২০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের প্রথম বৈঠক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৬-২০২৪
বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের প্রথম বৈঠক বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের বৈঠকে কমিশনারবৃন্দ


প্রবাসের অন্যতম মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী অক্টোবরে। ইতিমধ্যেই বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটি নির্বাচন কমিশন গঠন করেছে। সেই নির্বাচন কমিশনের প্রথম বৈঠক গত ৫ জুন সোমবার জ্যাকসন হাইটের শেফ মহাল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ (জনি) এবং উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ এ হাকিম মিয়া, মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ এ মান্নান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহবুবুর রাহমান (বাদল) ও আহবাব চৌধুরী খোকন।

সভাটি ছিল মূলত নির্বাচন কমিশনের পরিচিতি সভা। সভায় কমিশনারবৃন্দ বাংলাদেশ সোসাইটির আগামী নির্বাচন অবাধ, সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সবাই সংকল্প ব্যক্ত করেন এবং সব প্রবাসীর সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন