২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১১:২৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


নিউইয়র্কে আসছেন ২৪ সেপ্টেম্বর
ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০৯-২০২৪
ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল ড. মুহাম্মদ ইউনূস


জাতিসংঘের সাধারণ অধিবেশে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনূসের কর্মসূচির কিছু পরিবর্তন হয়েছে। ব্যস্ততার কারণে তিনি ২২ সেপ্টেম্বরের পরিবর্তে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন। ব্যস্ততার কারণে তাঁর ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত্য নাগিরক সংবর্ধনাও বাতিল করা হয়েছে। তিনি আগামী ২৭ সেপ্টেম্বর সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন বলে জানা গেছে। অন্য আরেকটি সূত্র জানায়, ড. মুহাম্মদ ইউনূসের নাগরিক সংবর্ধনা নিয়ে ইতিমধ্যেই নানা কথা চাওর হয়েছে। কেউ কেউ অভিমত ব্যক্ত করে বলেছেন, রাষ্ট্রীয়ভাবে নাগরিক সংবর্ধনার ব্যয় ধরা হয় প্রায় ২ কোটি টাকার মত। আবার কেউ কেউ সংবর্ধনাকে কেন্দ্র করে চাঁদাবাজির প্লটও তৈরি করেছেন। সূত্র জানায়, প্রধান উপদেষ্টা চান না, তাকে সংবর্ধনা দেয়ার জন্য রাষ্ট্রীয় অর্থ খরচ করা হোক, বা তার অনুষ্ঠানের নামে কম্যুনিটিতে চাঁদাবাজি হোক। যে কারণে সংবর্ধনা সভা বাতিল করা হয়।

বাংলাদেশ মিশন, দূতাবাস ও কন্স্যুলেটের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতিও চলছিলো চূড়ান্তভাবে। ম্যানহাটনের ম্যারিয়ট মাকুইস হোটেলে এই সংবর্ধনার জন্য বুক দেয়া হয়। এই সংবর্ধনার প্রস্তুতি নিয়ে মিশন ও কন্স্যুলেট গত কয়েকদিন ছিল ভীষণ ব্যস্ত। কম্যুনিটিতেও কেউ কেউ দৌড়ঝাঁপ শুরু করেছিলেন।

শেয়ার করুন