৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১০:৫০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বাতিল হচ্ছে জাতীয় ৮ দিবস
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২৪
বাতিল হচ্ছে জাতীয় ৮ দিবস


অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি এক বৈঠকে জাতীয় আট দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। শিগগির এসব দিবস বাতিল করে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ বুধবার অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। খবর বাসস’র।

পোস্টের তথ্য অনুসারে যে আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো:

ঐতিহাসিক ৭ মার্চ

১৭ মার্চ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস

৫ আগস্ট: শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী

৮ আগস্ট: শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী

১৫ আগস্ট: বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস

১৮ অক্টোবর: শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস

৪ নভেম্বর: জাতীয় সংবিধান দিবস

১২ ডিসেম্বর: স্মার্ট বাংলাদেশ দিবস

শেয়ার করুন