২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১১:১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


ট্রাম্পকে তারেক রহমানের অভিনন্দন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
ট্রাম্পকে তারেক রহমানের অভিনন্দন


মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।

তারেক রহমান লিখেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন। আমরা আমাদের দুই জাতির মধ্যে আরও সুদৃঢ় সম্পর্ক এবং সহযোগিতার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন লিখেছেন, ‘এই বিজয় যুক্তরাষ্ট্রের শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিফলন।’

তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশের জনগণও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজেদের একটি মুক্ত ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার অপেক্ষায় রয়েছে। যা গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি আমাদের অভিন্ন প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করবে।’

মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

শেয়ার করুন