১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৬:৩৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ
কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ঢাকার নিন্দা
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২৪
কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ঢাকার নিন্দা


 বাংলাদেশ সরকার ভারতের কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহের জঘন্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এখানে এক বিবৃতিতে বলেছে, 'ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারকে আহ্বান জানায়।'

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে গতকাল বৃহস্পতিবার বিকেলে ‘বঙ্গীয় হিন্দু জাগরণ’ নামে কলকাতার একটি হিন্দু সংগঠন আয়োজিত সহিংস বিক্ষোভের কথা উল্লেখ করেছে।

বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে উল্লেখ করেছে, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে গতকাল বিকেলে কলকাতার হিন্দু সংগঠন ‘বঙ্গীয় হিন্দু জাগরণ’ সহিংস বিক্ষোভের আয়োজন করে।

বিবৃতিতে বলা হয়, এক পর্যায়ে সমাবেশ ও বিক্ষোভ সহিংস হয়ে ওঠে এবং বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙ্গে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দিয়েছে এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে।’ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মনে করা হলেও ডেপুটি হাইকমিশনের সকল সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সরকার যেকোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা করেছে এবং ভারত সরকারকে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি এর কূটনীতিক ও অ-কূটনৈতিক সদস্যদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন