০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৩:১৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


বৃটিশ হাইকমিশনারের সাথে আলাদা বৈঠক করেছে বিএনপি ও জামায়াত
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৮-১২-২০২৪
বৃটিশ হাইকমিশনারের সাথে আলাদা বৈঠক করেছে বিএনপি ও জামায়াত


বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে আলাদা আলাদাভাবে বৈঠক করেছে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতারা। দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল বারিধারায় হাইকমিশনারের বাসভবনে যান।

দেড় ঘন্টার বৈঠকে হাইকমিশনার নেতৃবৃন্দকে নিয়ে মধ্যাহ্নভোজ করেন।

দলের প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরীন মুন্নী ও নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

বিকাল সাড়ে তিনটায় জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল বৃটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে দলের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার,সহকারি সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব ও মাহমুদুল হাসান চৌধুরী।

জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক  হয়েছে। সাক্ষাতে ভবিষ্যতে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।



শেয়ার করুন