২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ০৫:৫৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাষ্ট্র জাসাসের রোজা ও দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-১২-২০২৫
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাষ্ট্র জাসাসের রোজা ও দোয়া বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার সায়েম রহমান


বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা গত ৫ ডিসেম্বর রোজা পালন করেন। রোজা পালন শেষে ইফতার ও দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়। জাসাসের কেন্দ্রীয় কমিটির সঙ্গে মিল রেখেই এই কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে ইফতার ও নামাজ শেষে বিশেষ দোয়া মাহফিল করা হয়।

গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় ইফতারের জন্যে তারা মিলিত হন জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে। এ সময় বিশেষ মোনাজাতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।

মোনাজাত ও মাগরিব নামাজের পর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসাসের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম রহমান। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির নেতা এমএ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নেতা কাজী শাখাওয়াত হোসেন আজম, যুক্তরাষ্ট্র বিএনপির নাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহমেদ, নিউইয়র্ক স্টেট জাসাসের সভাপতি জাবেদ উদ্দিন।

আলোচনায় আরো অংশ নেন যুক্তরাষ্ট্র জাসাসের নেত্রী এলিজা আকতার মুক্তা, কাজী বাবুল, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ সম্রাট তীব্র আন্দোলনে ক্ষমতা ছেড়ে পলায়নকারি স্বৈরাচারের পুনরুত্থান কখনোই আর বাংলার মাটিতে ঘটবে না। কারণ, আওয়ামী স্বৈরাচারের কবল থেকে স্থায়ীভাবে মুক্তির জন্যে বিএনপি নেতা খালেদা জিয়ার দিকনির্দেশনায় তারেক রহমানের নেতৃত্বে বাংলার মানুষ সব সময় ঐক্যবদ্ধ রয়েছে। সম্রাট উল্লেখ করেন, স্বৈরাচার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল গণতন্ত্রের মা খালেদা জিয়াকে নিঃশেষ করতে। পরম করুণাময়ের অশেষ রহমতে তা সম্ভব হয়নি। তাই আমরা সৃষ্টিকর্তার দয়া প্রার্থনা করছি স্বৈরাচার হাসিনামুক্ত বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক শাসন-ব্যবস্থায় যেন আবারও শক্তহাতে নেতৃত্ব দিতে পারেন খালেদা জিয়া এবং তার সুযোগ্য পুত্র তারেক রহমান। এজন্য আমরা সবার দোয়া চাই। তিনি আরো বলেন, যে স্বৈরাচার খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল, আজ তিনি অন্য দেশে নির্বাসনে।

এমএ বাতিন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাসাস যুক্তরাষ্ট্র শাখা সুন্দর একটি কর্মসূচি নিয়েছে। তিনি বলেন, খালেদা জিয়া আজকে বাংলাদেশের জাতীয় নেত্রীতে পরিণত হয়েছে। তিনি হাসলে বাংলাদেশ হাসে। তিনি অসুস্থ, যে কারণে বাংলাদেশ অসুস্থ। তিনি খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে বলেন, জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম রহমান সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন রোজাব্রত পালন শেষে ইফতার-মাহফিলে ব্যাপক সাড়া দেয়ার জন্যে। তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। তিনি এক সময় বলেছিলেন, ওদের হাতে গোলামীর জিঞ্জির আর আমাদের হাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব। তিনি আরো বলেন, বিএনপির হচ্ছে বাংলাদেশের গণমানুষের দল, দেশপ্রেমিক দল। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান। তিনি আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানান।

শেয়ার করুন