১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৫:৫৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


চট্টগ্রাম এসোসিয়েশনের ইফতার মাহফিল
দেশ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১২-০৩-২০২৫
চট্টগ্রাম এসোসিয়েশনের ইফতার মাহফিল চিটাগাং এসোসিয়েশনের ইফতারে অংশগ্রহণকারীরা


গত ৮ মার্চ শনিবার চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলের আহবায়ক ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোক্তাদির বিল্লাহ এবং সদস‍্য সচিব ছিলেন নুরুস সোফা। 

সভাপতি মাকসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে যৌথভাবে দোয়া পরিচালনা করেন মৌলানার আলহাজ মুজিবুর রহমান ও মওলানা আইয়ুব আনছারী। বক্তব্য রাখেন সাবেক ট্রাস্টি বোর্ডের কো চেয়ারম্যান মোহাম্মদ শাহাজান সিরাজী, সাবেক সভাপতি আহসান হাবিব, মুক্তাদির বিল্লাহ, মাসুদ সিরাজী, মহিউদ্দীন চৌধুরী খোকন প্রমুখ। 

উল্ল‍্যখে‍্য পুর্ব ঘোষিত ইফতার মাহফিলকে বিতর্কিত করার লক্ষ্যে একটি মহল ইফতার মাহফিলের একদিন পুর্বে অর্থাৎ ৭ মার্চ সকাল ১০ থেকে ৬/৭ জন সিকিউরিটি গার্ড দিয়ে প্রায় ৩৬ ঘন্টা সমিতির অফিসে ঘিরে রাখে যেন চট্টগ্রামবাসী ইফতারে অংশ নিতে না পারে। পরে অন‍্য একটি ভবনে বিপুলসংখ্যক চট্টগ্রামাসীর উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। মহিলাদের জন‍্য সহ সম্পাদক মো হারুন মিয়ার বাসায় ভবনের ২য় তলায় বিশেষ ব‍্যবস্থা করা হয়। 

এই ধরনের কর্মকান্ডের জন‍্য কার্যকরি পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন