১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ০২:৩৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফজরের নামাজে যাওয়ার পথে বাফেলোতে বাংলাদেশি বয়স্ক নারীর ওপর সশস্ত্র হামলা টেক্সাসে স্টেট কর্মকর্তাদের বিরুদ্ধে মুসলিম অভিভাবকদের মামলা নিউইয়র্ক সিটির স্কুল জোনে ঘণ্টাপ্রতি ১৫ মাইল গাড়ির গতিসীমা মুসলিম নারীকে নগ্ন করে তল্লাশির অভিযোগে শেরিফের বিরুদ্ধে মামলা ‘আমি ভারতীয়দের সহ্য করতে পারি না বলেই থুথু নিক্ষেপ’ নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য জেল শাস্তি বাতিল মামদানি ও তাঁর স্ত্রীকে ঘিরে বিতর্ক যে কারণে ট্রাম্প প্রশাসনের সীমান্ত টহল প্রধান গ্রেগ অবসরে যাচ্ছেন অগ্রাধিকার পাচ্ছে ডিফেন্স ইকোনমিক জোন প্রতিষ্ঠা ফিল্মিস্টাইলে ডাকাতির কৌশলে ইমিগ্রেশন সুবিধা : ১১ ভারতীয় গ্রেফতার


কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২৫
কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ইফতার মাহফিলে অতিথি ও আয়োজকবৃন্দ


গত ১৭ মার্চ সোমবার কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ ইনক এর ইফতার ও দোয়া মাহফিল দ্বিতীয়বারের মতো সম্পূর্ণ হয় এসোসিয়েশনের দ্বিতীয় ভবন ব্রুকলিনের ৯৪৪ গ্ল্যানমোর এভিনিউতে। এসোসিয়েশন সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয় ইফতার ও দোয়া মাহফিল ২০২৫।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজের সঞ্চালনায় সভাপতি ডাক্তার মোঃ নুর আলম সিদ্দিক মুন্নার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বদর দিবস উপলক্ষে বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনা করেন এসোসিয়েশন সাবেক সভাপতি মাওলানা আব্দুল আলীম জিহাদী। বিভিন্ন পর্যায়ের মেহমানদের ভিতর উপস্থিত ছিলেন সাবেক অবসরপ্রাপ্ত এডিশনাল সচিব মোঃ ইসমাইল, বৃহত্তর নোয়াখালীর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মানিক, কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুব এলাহি, সাবেক ট্রাস্টি বোর্ড সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবু সুফিয়ান, আবু নাসের, হাজী মোতায়ের হোসেন। আরো ছিলেন কোম্পানীগঞ্জ ফোরাম সভাপতি নুরুল করিম মোল্লা, মাস্টার শাহ আলম, মোহাম্মদ নাসিম, আনিসুল হক চৌধুরী। উপদেষ্টাদের মধ্যে ছিলেন আবুল বাশার, রেজাউল হক চৌধুরী, আবু তৈয়ব খান, হুমায়ুন কবির চুটটি, মাওলানা কামরুল ইসলাম, জিয়াউর রহমান, নূরনবী, আব্দুল কাদের জিলানী, নূর মোহাম্মদ বিএসসি ও নুরুল আমিন বুলবুল, সহ-সভাপতি মোহাম্মদ হক আজিজ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহাব উল্লাহ পাটোয়ারী, সহ কোষাধক্ষ্য আবুল আজাদ, প্রচার সম্পাদক ওয়ালী মিরাজ, ক্রীড়া সম্পাদক মুকারম হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আজিজ, অফিস সম্পাদক জাহিদ উদ্দিন ভূঁইয়া, সদস্য শাহাব উদ্দিন, নজরুল ইসলাম ও মোঃ মামুন।

সভাপতি ডাক্তার মোঃ: নুর আলম সিদ্দিক মুন্না কমিটির পক্ষ থেকে যারা ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন