২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


আপাতত সিঙ্গাপুরের তার অবস্থান
গোতাবায়ার গন্তব্য কোথায়?
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০৭-২০২২
গোতাবায়ার গন্তব্য কোথায়?


শ্রীলঙ্কার প্রেসিডেন্টে গোতাবায়া রাজাপাকক্ষের গন্তব্য কোথায় সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যে তিনি বৃহস্পতিবার মালদ্বীপ থেকে পালিয়ে সৌদী এয়ারলাইন্সযোগে সিঙ্গাপুরে পৌছেছেন বলে সেখানকার বিভিন্ন সুত্র নিশ্চিত করেছে। কিন্তু সিঙ্গাপুর তার আসল ঠিকানা না সেটা ট্রানজিট হিসেবে ব্যাবহার করেছেন সেটা নিয়ে ধোঁয়াসা। 

সিঙ্গাপুরের সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, গোতাবায়া দেশটিতে এসে পৌঁছেছেন। তার বিমান ল্যান্ড করার ঠিক আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, প্রেসিডেন্ট গোতাবায়াকে নিতান্ত ব্যক্তিগতভাবে সিঙ্গাপুরে এসেছেন। তবে ওই সময় পর্যন্ত তিনি সিঙ্গাপুরের কাছে কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেননি। তাছাড়া সিঙ্গাপুরও তাকে রাজনৈতিক আশ্রয়ের অনুমোদন দেয়নি। এ ক্ষেত্রে সিঙ্গাপুরের যে রুলস সে অনুসারে দেশটি (সিঙ্গাপুর) সাধারণত কাউকে আশ্রয় দেয় না। 

এদিকে বিভিন্ন গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গোতাবায়া ঠিক কি উদ্দেশে শ্রীলংকায় এসেছেন তা নিশ্চিত নয়। তিনি খুব সম্ভবত মধ্যপ্রাচ্যের ট্রানজিট হিসেবে সিঙ্গাপুরকে, ব্যবহার করার চিন্তা করছেন অথবা সিঙ্গাপুরেই থাকার কথা চিন্তা করছেন। 

কিন্তু বিবিসি জানিয়েছে, সিঙ্গাপুর গোতাবায়াকে বেশিদিন তাদের দেশে থাকতে দেবে না। কারণ গোতাবায়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে, দেশের অর্থনীতি ভঙ্গুর করে দেওয়ার অভিযোগ আছে। দেশে তার বিরুদ্ধে সাধারন জনগন। তাই তার মতো বিতর্কিত ব্যক্তিকে আশ্রয় দিয়ে সিঙ্গাপুর নিজেদের ইমেজ নষ্ট করতে চায় না। তাছাড়া গোতাবায়াকে আশ্রয় দিলে বা বেশিদিন থাকতে দিলে সিঙ্গাপুরে অবস্থানরত শ্রীলঙ্কান সাধারণ মানুষেরই রোষানলে পড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। সুত্র: বিবিসি


শেয়ার করুন