১৮ মার্চ ২০২৬, বুধবার, ৬:০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


রূপসী চাঁদপুর ফাউন্ডেশন : সভাপতি বিপ্লব, সম্পাদক সোহেল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২৫
রূপসী চাঁদপুর ফাউন্ডেশন : সভাপতি বিপ্লব, সম্পাদক সোহেল নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের কার্যকরি পরিষদের (২০২৬-২৭) সভাপতি পদে নির্বাচন কমিশন কর্তৃক মনোনীত হয়েছেন সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব সাহা রাজু ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন হাসান মাহমুদ সোহেল।

গত ২৪ নভেম্বর রাতে জ্যাকসন হ্ইাটসের নবান্ন পার্টি হলে প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি হারুন রশীদ ভুইয়া, নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি মামুন মিয়াজী ও সংগঠনের প্রবীণ সদস্য মোবারক হোসেনের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের নির্বাচন কমিশন সংখ্যাগরিষ্ঠের (২-১) মতামতের ভিত্তিতে তাদের সিদ্ধান্ত ঘোষণা করেন। তবে সভাপতি পদে অন্যতম প্রার্থী এ সিদ্ধান্তে আপত্তি জানিয়ে সদস্যদের ভোটে নির্বাচন দাবি করেছেন । এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার হারুন ভুইয়া জানিয়েছেন সংগঠনের বৃহত্তর স্বার্থে একটি সমঝোতার উদ্যোগ প্রহণ করা হচ্ছে। কার্যকরি কমিটির অপর সদস্যেদর পরবর্তীতে সংযুক্ত করা হবে বলে জানানো হয়।

শেয়ার করুন