২৮ জুন ২০২৬, রবিবার, ০৮:২২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


গুগলে বিভ্রাট
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০৮-২০২২
গুগলে বিভ্রাট


বিশ্বব্যাপী প্রায় এক ঘণ্টার জন্য গত ৯ আগস্ট বন্ধ ছিল জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর ডটকম বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করে। গুগলের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হয়, বিভ্রাট দেখা দেয়ার কারণ ছিল সফটওয়্যার আপডেট জটিলতা। 

ডাউন ডিটেক্টর ডটকম ওয়েবসাইটটি জানায়, গত ৯ আগস্ট ৪০টি দেশে লাখ লাখ ব্যবহারকারী সমস্যার মুখোমুখি হন। রেকর্ড করা হয়েছে বিভ্রাটের বহু রেকর্ড। যখনই কোনো শব্দ বা বিষয় খোঁজার চেষ্টা করা হচ্ছিল, দেখা দিচ্ছিল ত্রæটি। বারবারই অপেক্ষা করার বার্তা আসছিল। অন্য একটি বার্তায় গুগল দুঃখ প্রকাশ করলেও অভ্যন্তরীণ সার্ভারে ত্রæটির কথা জানাচ্ছিল। পুনরায় চেষ্টার অনুরোধ জানানো হয়।

এদিকে ৮ আগস্ট গুগলের একটি ডাটা সেন্টারে অগ্নিকাÐের ঘটনা ঘটেছিল। এর কারণে ৯ আগস্ট এমন বিভ্রাট দেখা দিয়েছিল বলেও সন্দেহ করছেন অনেকে। তবে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, সফটওয়্যার আপডেটের কারণেই এমনটি হয়েছে। বর্তমানে সার্চ ইঞ্জিনটি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা।


শেয়ার করুন