১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১০:০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


৩০ সেপ্টেম্বর আইজিপি পদ থেকে ওই অবসর তথ্য জানিয়ে প্রজ্ঞাপন
অবসরে যাচ্ছেন বেনজীর আহমেদ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২২-০৯-২০২২
অবসরে যাচ্ছেন বেনজীর আহমেদ


৩০ সেপ্টম্বর থেকে অবসরে যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এ বিষয় নিয়ে বেশ কিছুদিন আলোচনা চললেও আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রনালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।  

প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী চাকরি থেকে অবসর দেয়া হলো। এ অবস্থায় আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটিতে থাকবেন। এটা আসলে অবসর। 

বেনজীর আহমেদ আইজিপি হিসেবে ২০২০ সালের এপ্রিল মাসে নিয়োগ পেয়েছিলেন। তবে দায়িত্ব নেন ওই বছরের মে মাসে। এর আগে ছিলেন তিনি র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বে। তিনি র‌্যাব থেকে চলে আসলে সে স্থানে র‌্যাবের মহাপরিচালক হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন, চৌধুরী আবদুল্লাহ আল মামুন। নতুন আইজিপি হিসেবেও চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিদায়ী আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। 

এদিকে র‌্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েন বেনজীর আহমেদ। সেটা এখনও বহাল। যদিও এর মধ্যেই সম্প্রতি তিনি জাতিসংঘের আয়োজনে পুলিশপ্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে সফর করে এসেছেন। 


শেয়ার করুন