২৮ জুন ২০২৬, রবিবার, ০৯:৫০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


দ্বিতীয় রাউন্ডে আমেরিকার হার ১-৩ গোলে
প্রথম দল হিসেবে কোয়ার্টারে নেদারল্যান্ডস
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২২
প্রথম দল হিসেবে কোয়ার্টারে নেদারল্যান্ডস


রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা হয়নি তাদের। কিন্তু দুর্দান্তগতিতে ফিরেছে তারা বিশ্বকাপে। কাতারে নক আউট পর্বের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টারে ঠাই নিল নেদারল্যান্ডস। 

তবে দীর্ঘদিন পর চমৎকার এক ম্যাচ খেলেছে দলটি। দলে হয়তো নেই রুড গুলিত। ভ্যান বাস্তেন। ফ্রাঙ্ক রাইকার্ড, আর্জেস রবেন। কিন্তু যারা রয়েছেন, তারা যে যোগ্য উত্তরসূরী তা ডাচদের খেলার ছন্দ বুঝিয়ে দিচ্ছে। পরিচ্ছন্ন ফুটবল। ছন্দময় ফুটবল। গতির ফুটবল। সবটাই ছিল তাদের খেলায়। প্রতিপক্ষের আক্রমনে সবাই নিচে চলে আসেন। আবার বল পেলে ঝাক বেধে আক্রমনে চলে যাওয়া। প্রতিপক্ষের জন্য এ এক অসহ্য যন্ত্রনাই যেন। আমেরিকাও পাল্টা আক্রমন করেছে। কিন্তু সেগুলো যথাযত ছিলনা। একটি গোল পরিশোধ করে গোলের মার্জিনটা ১-২ এ নিয়ে এসেছিল। কিন্তু খেলার ৮১ মিনিটে ডেনজেল ডামফ্রিস গোল করলে সব সম্ভাবনা শেষ হয়ে যায় মার্কিনীদের। 

খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্টিত খেলায়  এর আগে খেলার আক্রমন পাল্টা আক্রমন হলেও মার্কিন ফুটবলাররা একটু বেশীই অ্যাটাকিংয়ে ছিল। খেলাটা বোঝার চেষ্টা করতে ছিলেন নেদারল্যান্ডেসের ফুটবলাররা। কিন্তু কাউন্টার এক অ্যাটাকেই গোল করে এগিয়ে যায় তারা। খেলার ১০ মিনিট তখন। বল নিয়ে ডানপ্রান্ত দিয়ে ঢুকে পরে ডিবক্সের মাথায় বসে আড়াআড়ি পাস দেন। সেটাতে দ্রুতগতিতে ছুটে এসে রানিং বলেই শট করে বল জড়িয়ে দেন মার্কিনীদের জালে ফাষ্টবার দিয়ে। ১-০। প্রধমার্ধের একেবারেই শেষ মুহুর্তে আরো এক গোল করে বসে ডাচরা। অনেকটা প্রথম গোলের ছকেই গোলটি করেন ব্লিন্ট ২-০। দ্বিতীয়ার্ধে অর্থাৎ খেলার ৭৬ মিনিটে গোল শোধ দেয় আমেরিকা। পুলিসিকের পাসে হাজি রাইটের পয়ের শ্েট বল চলে যায় নেদারল্যান্ডেসর জালে ১-২। শেষাব্দি ওই ঘটনা। এ জয়ে কাতার বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টারে উঠলো ডাচরা। আর বিদায় নিল বিশ্বকাপ থেকে আমেরিকা।  


শেয়ার করুন