১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১০:২২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর সংবাদ সম্মেলন
‘যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদন পক্ষপাতদুষ্ট’
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৩-২০২৩
‘যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদন পক্ষপাতদুষ্ট’


বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত যুক্তরাষ্ট্রের প্রতিবেদন পক্ষপাতদুষ্ট মন্তব্য করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন বিষয়ক’ এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এ কথা বলেন। খবর বাসস’র। 

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মাদ আবেদ আলী বলেন, ‘গত ২০ মার্চ বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্র একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে যে দুইটি সংগঠন ও ব্যক্তিদের সূত্র উল্লেখ করা হয়েছে তারা অনিবন্ধিত এবং রাজনৈতিক প্রভাবমুক্ত নয়। 

দুইটি সংগঠনের একটি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সমাবেশে হতাহতের সংখ্যা নিয়ে যে তথ্য দিয়েছিল তা বিভ্রান্তিমূলক। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদনে যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে তা যথাযথ নয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিচার বিভাগের যোগ্যতা ও সততা নিয়ে প্রশ্ন তুলেছে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ নিয়ে প্রতিবেদনে যা বলা হয়েছে তা সঠিক নয়। কারণ, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে সরকারের সমালোচনা বিষয়েক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাতে সরকারের  কোনো হস্তক্ষেপ লক্ষ্য করা যায়নি। এমনকি সরকারের পক্ষ থেকে আইনটির আপত্তিকর ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি ছিদ্দিকুর রহমান, সাবেক নির্বাচন কমিশনার জেনারেল শাহাদাত হোসেন, আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল কালাম আজাদ, ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক ইকবাল বাহার প্রমুখ। 


শেয়ার করুন