১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১০:১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


মহানগর বিএনপির দক্ষিণের স্বাধীনতা দিবস উদযাপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৩-২০২৩
মহানগর বিএনপির দক্ষিণের স্বাধীনতা দিবস উদযাপন


গত ২৭ মার্চ সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও সদস্য সচিব মো: বদিউল আলম। সহযোগীতায় ছিলেন যুগ্ম সদস্য সচিব ছাইদুর খান ডিউক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।

রুহুল আমিন নাসিরের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। সভায় নেতৃবৃন্দ স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন এবং স্বাধীনতা রক্ষা করার জন্য ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের Take back Bangladesh, মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দুর্বার আন্দোলনের আহবান জানান। সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধার সম্পাদক গোলাম ফারুক শাহীন, বীর মুক্তিযুদ্ধা মীর মশিউর রহমান, স্টেট বিএনপি আহবায়ক অলিউল্লা আতিকুর রহমান, নিউ ইয়র্ক মহানগর (দক্ষিণ) সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন, স্টেট বিএনপি সদস্য সচিব সাইদুর রহমান সাইদ, নিউ ইয়র্ক মহানগর (দক্ষিণ) যুগ্ম আহবায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, নাসির উদ্দীন, সাহাদাত হোসেন রাজু, মিসেস জোহরা বেগম। স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক নাসিম আহমেদ, বদরুল হক আজাদ, যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, মহানগর (উত্তর) যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান, সৈয়দা শিরিন সুলতানা (সাবেক মহিলা সম্পাদিকা) ও মো: জামাল হোসেন।

উপস্থিত ছিলেন মহানগর (দক্ষিণ) সদস্য জামালুর রহমান চৌধুরী, জামাল হোসেন, আব্বাস উদ্দীন, মারুফ আহমেদ, বিএনপি নেতা জীবন সফিক, আবুল কালাম আজাদ, নুর ইসলাম বুলবুল, মিজানুর রহমান, মানিক চেয়ারম্যান, আনিসুর রহমান, মোস্তাক আহমেদ, নুরুনবী চৌধুরী, নাসির উদ্দীন, আব্দুর রহিম, হাফিজুর রহমান চৌধুরী, সাইফুল ইসলাম, আব্দুল হান্নান সিকদার, গোলাম মাহমুদ, মো: নজরুল ইসলাম, মো: আক্তার হোসেন, মো: নুরুল হুদা, মনির হোসেন, মেজবাহ উদ্দীন, কবির ও মনিরুল ইসলাম।

শেয়ার করুন