২৮ জুন ২০২৬, রবিবার, ০৫:৫৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে জালালাবাদের ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-০৩-২০২৩
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে জালালাবাদের ইফতার মাহফিল মঞ্চে অতিথি ও নেতৃবৃন্দ


প্রবাসে সিলেট বিভাগের আমব্রেলা সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার ইফতার মাহফিল ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে  গত ২৬ মার্চ উডহেভেনের জয়া হলে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন  সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক রোকন হাকিম। মঞ্চে উপবিষ্ট ছিলেন উপদেষ্টা ছদরুন নুর, বদরুন নাহার খান মিতা, অ্যাটর্নি মঈন চৌধুরী, কাউসারুজ্জামান কয়েস, সাবেক সেক্রেটারি জুনেদ এ খান, আব্দুল হাছিব মামুন, ইফতার মাহফিলের আহ্বায়ক মোহাম্মদ শফিউদ্দীন তালুকদার, সদস্য সচিব মিজানুর রহমান, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, ইফতার মাহফিলের গ্র্যান্ড স্পন্সর এপোলো ইন্স্যুরেস ব্রোকারেজের প্রেসিডেন্ট ও সিইও শামশের আলী, ডা. মাহফুজুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন  উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরী, সাবেক সেক্রেটারি আব্দুল হাছিব মামুন,  গ্র্যান্ট স্পন্সর শামশের আলী। ইফতার মাহফিল পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করেন কারি খালেদ মিয়া ও দোয়া  পরিচালনা করেন  মাওলানা  রশীদ আহমদ। ইফতার মাহফিলের  সভাপতি বদরুল হোসেন খান  ইফতার পার্টিতে  স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন,  জালালাবাদবাসীর ঐক্যবদ্ধতার জন্য, যে কোনো কাজের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। ইফতার মাহফিলে জালালাবাদবাসীসহ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন