১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:১৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


রাষ্ট্রদূত পিটার হাসকে আবারও প্রকাশ্যে হুমকিতে দুতাবাসের উদ্বেগ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২৩
রাষ্ট্রদূত পিটার হাসকে আবারও প্রকাশ্যে হুমকিতে দুতাবাসের উদ্বেগ


ঢাকাস্থ মার্কিন দুতাবাসে কর্মরত রাষ্ট্রদূত পিটার হাসকে আবারও প্রকাশ্যে হুমকি দিয়েছেন এক আওয়ামী লীগের নেতা। এ নিয়ে তৃতীয়বার ঘটলো এমনটা। উপর্যপুরি এমন হুমকির ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে ঢাকাস্থ মার্কিন দুতাবাস। মার্কিন কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতার হুমকি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে মার্কিন দূতাবাস। দূতাবাসের মুখপাত্র বলেছেন, আমাদের কূটনীতিকদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা কিংবা সহিংসতার হুমকি পুরোপুরি অগ্রহণযোগ্য এবং উদ্বেগজনক।


আমরা রাষ্ট্রদূত হাস’কে হুমকি দেয়া প্রসঙ্গে আমাদের উদ্বেগের কথা বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করেছি।  কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা কনভেনশন অনুযায়ী মার্কিন কূটনৈতিক মিশন এবং এর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্যবাধকতা রয়েছে বাংলাদেশের। মহেশখালীর হোয়ানক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফরিদুল আলমের একটি বক্তব্য নজরে আসলে মার্কিন দূতাবাস এসব মন্তব্য করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফরিদুল আলম মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।


এর আগে ক্ষমতাসীন দলের আরও অন্তত দু’জন নেতা পিটার হাসকে হুমকি দিয়ে বক্তব্য রেখেছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

শেয়ার করুন