১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৩:২৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


মানুষ ঊর্ধ্বে
সুজন দাশ
  • আপডেট করা হয়েছে : ১৪-০৫-২০২২
মানুষ ঊর্ধ্বে


সৌহার্দ্য সম্প্রীতি প্রেম ভালোবাসা,

মানুষকে দেয় মনে বাঁচার আশা!

যত পারো অন্তরে দাও তারে স্থান,

মানুষকে দিতে শেখো মানুষের মান।


নাও বুকে থাকো দুখে দাও প্রাণে বল,

মনে রেখো মানুষের নেই কোনো দল।

ধর্ম-বর্ণ নেই, নেই জাতপাত,

স্রষ্টা সবার এক সবে এক জাত।


ভেদ করে জেদটারে যদি পুষো মনে,

অশান্ত হবে মন ডেকে নেবে রণে!

হিংসা হিংসা আনে দ্বেষ থেকে দ্বেষ,

ডুববে মহত্ত¡ যত দয়া-মায়া শেষ।


রেষারেষি ঘেঁষাঘেঁষি দেয় মনে পাপ,

কলুষতা ঘিরে প্রাণে বাড়ে শোকতাপ!

বিশ্বাসে ধরে চিড় বাড়ে মনে ক্রোধ,

শ্রদ্ধা থাকে না কারো কমে যায় বোধ।


শেয়ার করুন