২৮ জুন ২০২৬, রবিবার, ০১:৩৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


আনসার হোসেন চৌধুরীর নামাজে জানাজা ১ ফেব্রুয়ারি বাদ জোহর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২৪
আনসার হোসেন চৌধুরীর নামাজে জানাজা ১ ফেব্রুয়ারি বাদ জোহর আনসার হোসেন চৌধুরী


নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসের বাসিন্দা, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের উপদেষ্টা, কমিউনিটির পরিচিত মুখ এবং বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটনের শ্বশুর আনসার হোসেন চৌধুরী অতিসম্প্রতি কুয়েতের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার দেশের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর। তোফায়েল চৌধুরী লিটন জানান, তার শ্বশুরের লাশ ৩১ জানুয়ারি নিউইয়র্ক পৌঁছাবে এবং আগামী ১ ফেব্রুয়ারি বাদ জোহর (সাড়ে ১২টায়) নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারে (২৬১ ইস্ট, ২০৬ স্ট্রিট, ব্রঙ্কস, এনওয়াই ১০৪৬৭) অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে তার লাশ লংআইল্যান্ড ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম গোরস্তানে দাফন করা হবে। তোফায়েল চৌধুরী লিটন সকল প্রবাসীকে মরহুম আসনার চৌধুরীর জানাজায় শরিক হওয়ার জন্য আহবান জানিয়েছেন এবং তার শ্বশুরের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।

এদিকে আনসার হোসেন চৌধুরীর মৃত্যুতে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি তজমুল হোসেন ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন এবং মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন