১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:৫৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়াতে যাচ্ছে সরকার
বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষনা মার্চ থেকে কার্যকর
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-০২-২০২৪
বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষনা মার্চ থেকে কার্যকর


নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মুল্যের উর্ধগতি অব্যাহত। আসন্ন রমজানে সেটা নিয়ন্ত্রনের জন্য যখন আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, এরই মধ্যে বিদ্যুৎ এর মুল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়াতে যাচ্ছে সরকার। মার্চের প্রথম সপ্তাহ থেকেই কার্যকর হবে নতুন দাম। আজ মঙ্গলবার সচিবালয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, বিদ্যুতে ভর্তুকি থেকে বের হওয়ার জন্য দাম সমন্বয় করা হবে। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যুতের এই নতুন দাম কার্যকর হবে। একইভাবে গ্যাসের দামও সমন্বয় করা হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দাম বাড়ানো হবে।

আন্তর্জাতিক বাজারে দাম কমলে গ্যাসের দাম কমানো হবে। এই সমন্বয়ও মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কার্যকর করা হবে।


উল্লেখ্য, গত বছর তিন দফায় বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ায় সরকার।

শেয়ার করুন