১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১০:১৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


মসজিদ নামিরার ইফতারে কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২৪
মসজিদ নামিরার ইফতারে কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান বক্তব্য রাখেন কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান (মাঝে)


মুনা সেন্টার অব জ্যাকসন হাইটস পরিচালিত মসজিদ নামিরায় গত ২৭ মার্চ বুধবার বিশেষ আলোচনা ও ইফতার অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন জয় বাংলাদেশ এ দ্য বে ওয়েভ সাময়িকীর সম্পাদক প্রকাশক, বীর মুক্তিযোদ্ধা স্যার ড. আবু জাফর মাহমুদ। তার আমন্ত্রণে মসজিদে মুসল্লিদের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ২৫-এর কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান। অনুষ্ঠানে আবু জাফর মাহমুদ সম্পাদিত বাংলা সাময়িকী জয় বাংলাদেশ ও ইংরেজি সাময়িকী দ্য বে ওয়েভের সদ্য প্রকাশিত দ্বিতীয় সংখ্যা সুধীবৃন্দের সামনে প্রদর্শন করা করা হয়।

ইফতারের আগে স্যার আবু জাফর মাহমুদ মানুষের জীবন, রাজনীতি, বিশ্বরাজনীতিতে বাংলাদেশের অবস্থান বিষয়ে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি মসজিদ নামিরার উন্নয়ন প্রকল্পে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বাত্মকভাবে সম্পৃক্ত থাকার কথা জানান।

একইভাবে বাংলাদেশি কমিউনিটি তথা ২৫ ডিস্ট্রিক্টের আওতাধীন বাঙালি মুসলিম সমাজের প্রতি বরাবরের আন্তরিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন কাউন্সিলম্যান শেখর। তিনি সব সময় বাংলাদেশি মুসলিমদের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন।

মুনা সেন্টার অব জ্যাকসন হাইটসের সভাপতি মমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা রফিকুল্লাহসহ মুনার দায়িত্বশীল নেতৃবৃন্দসহ পৃথক কক্ষে সর্বস্তরের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন