১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:২৬:৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


বাংলাদেশের প্রধান বিচারপতি ও মার্কিন প্রধান বিচারপতির বৈঠক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২৪
বাংলাদেশের প্রধান বিচারপতি ও মার্কিন প্রধান বিচারপতির বৈঠক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাহানারা রহমান


যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন জি রবার্টসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বৈঠকে দুই দেশের বিচার বিভাগের মধ্যে দ্বিপক্ষীয় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

একটি সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৭ মার্চ সকাল ৯টায় শুরু হয়ে ২০ মিনিটের বেশি সময় ধরে এ বৈঠক চলে। এছাড়াও প্রধান বিচারপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জানা যায়, বৈঠকে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান উভয় দেশের বিচার বিভাগের দ্বিপক্ষীয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করলে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি তাতে তার অকুণ্ঠ সমর্থন ও অঙ্গীকার ব্যক্ত করেন। এতে ফলপ্রসূ যোগাযোগের মাধ্যমে দুই দেশের বিচার বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বাংলাদেশের প্রধান বিচারপতি বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তাতে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি ইতিবাচক সাড়া দেন। সুবিধামতো সময়ে তিনি বাংলাদেশে সফর করবেন বলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে জানান। এ সময় বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ।

পরে বাংলাদেশের প্রধান বিচারপতি যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির আদালতের কার্যপ্রণালি পর্যবেক্ষণ করেন। বিচার অধিবেশনের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি শেখ হাসান আরিফকে উপস্থিত অন্য বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং সাদর সম্ভাষণ জানান।

শেয়ার করুন