১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৫:০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


নারায়ণগঞ্জ জেলা সমিতির অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৬-২০২৪
নারায়ণগঞ্জ জেলা সমিতির অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি নারায়ণগঞ্জ জেলা সমিতির কার্যকরি কমিটির সভায় উপস্থিত নেতৃবৃন্দ


নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইনক-এর নতুন কার্যকরি কমিটি (২০২৪-২৫) প্রথম নির্বাহী সভা করেছে ৯ জুন (রোববার) বিকেলে জ্যামাইকার একটি ভেনুতে। সভায় অংশ নিয়েছিলেন কার্যকরি কমিটির ১৯ জন সদস্য। অতি দ্রুত অভিষেক অনুষ্ঠান করার মতামত প্রকাশ করেন অধিকাংশ কর্মকর্তারা।

এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর তুহিন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা জামাল টিটৌ। এই সভায় অভিষেক অনুষ্ঠানের পর বনভোজন করারও মতামত দেন ইসি কমিটির সদস্যরা। এ ছাড়া প্রবাসী নারায়ণগঞ্জবাসীর একটি প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে একটি ওয়েবসাইট খোলার সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, নিউইয়র্ক প্রবাসী নারায়ণগঞ্জবাসীরা ঐক্যবদ্ধ হয়ে এই নতুন কমিটি গঠন করেছেন গত ২২ মে, ২০২৪ তারিখে।

শেয়ার করুন