২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:৩৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৭-২০২৪
জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিল বক্তব্য রাখছেন রাফেল তালুকদার


বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং জাতীয়তাবাদী ফোরাম নর্থ আমেরিকার সহ-সভাপতি রাউফুল ইসলাম খান লিটনের রুহের মাগফেরাত কামনা করে জাতীয়তাবাদী ফোরাম নর্থ আমেরিকার উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, রাউফুল ইসলাম খান সম্প্রতি নিউইয়র্কে ইন্তেকাল করেন। গত ২৯ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম এন হায়দার মুকুটের পরিচালনায় দোয়া পরিচালনা করেন মাওলানা ফায়েক উদ্দিন। অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন সংগঠনে প্রতিষ্ঠা সভাপতি রাফেল তালুকদার, প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার খান বাবু, সংগঠনের কর্মকর্তা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান প্রমুখ।

শেয়ার করুন