২৮ জুন ২০২৬, রবিবার, ০৯:২৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


১৪ দলের সভায় সিদ্ধান্ত গ্রহন , দ্রুত বাস্তবায়নের নির্দেশ
জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধকরনের সিদ্ধান্ত
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২৪
জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধকরনের সিদ্ধান্ত


বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের ব্যাপারে একমত হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। সোমবার রাতে গণভবনে ১৪ দলের সভা অনুষ্টিত হয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার উপস্থিতিতে। এতে সিদ্ধান্ত গৃহীত হয় বাংলাদেশ জাময়াতে ইসলামী ও শিবিরের সকল ধরনের কর্মকান্ড বাংলাদেশে নিষিদ্ধ হবে।


জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৈঠকের পর রাতে সাংবাদিকদের ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই সিদ্ধান্ত কার্যকর করতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে সভায় অংশ নেয়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার দ্রুত বাস্তবায়ন করবে।’

এ সময় বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘জামায়াত-শিবির নিষিদ্ধ হলে তারা আর সংবাদ সম্মেলন কিংবা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না।’

শেয়ার করুন