২৮ জুন ২০২৬, রবিবার, ০৯:৫৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেন মির্জা ফখরুল
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-১০-২০২৪
অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর /ফাইল ছবি


অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অস্ট্রেলিয়ায় ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরেন তিনি।  এ সময় তার সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম।

শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী।


‘দেশের অবস্থা কেমন দেখছেন’ -বিমানবন্দরে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, দেশ ভালো আছে,  ইনশাআল্লাহ ভালো হবে।

বিমানবন্দরে মহাসচিবকে স্বাগত জানান বিএনপি নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, যুবদলের সাবেক নেতা এসএম জাহাঙ্গীর, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

শেয়ার করুন